বগুড়ায় ট্রাক্টর চালিয়ে দু’জনকে হত্যা মামলায় বাবা ছেলের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বেপেয়ারাভাবে ট্রাক্টর চালিয়ে দুইজনকে হত্যা ও সাতজনকে আহত করার অভিযোগ এনে মোটরযান আইনে দায়েরকৃত মামলায় ট্রাক্টর চালক বাবা আলমগীর শেখ (৪৩) ও ছেলে হেলপার জোবায়েদ হোসেনের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
ওই আসামিরা হলো-নওগাঁর রানীনগর উপজেলার পশ্চিম বালুভরার বাসিন্দা। সোমবার বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৮ মে বিকেল সাড়ে ৫টার দিকে আলমগীর শেখ ও তার ছেলে জোবায়েদ হোসেন নম্বরবিহীন ট্রাক্টর চালিয়ে আদমদিঘী উপজেলার ডাঙ্গাপাড়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোচার্জার ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে অটোচার্জারে থাকা মনোয়ার হোসেন নিহত হন এবং মোটরসাইকেল চালকসহ সাতজন আহত হন।
আহতদের মধ্যে মোটরসাইকেল চালক জুয়েল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে নিহত মনোয়ার হোসেনের জামাই ইস্তামুল হক ইছাহাক বাদি হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. আব্দুল মতিন মন্ডল এবং আসামি পক্ষে এড. এস এস শাহিনুর ইসলাম।
আরও পড়ুন
মন্তব্য করুন








