ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০২ পিএম

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধ

ভাইদের কোদালের আঘাতে বোনের মৃত্যু

ভাইদের কোদালের আঘাতে বোনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আপন তিন ভাইয়ের হামলায় গুরুতর আহত বিলকিস বানু (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার সকালে তিনি মারা যান। নিহত বিলকিস বানু জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩৯ শতক জমি দেখতে ও চাষাবাদের তদারকি করতে যান বিলকিস বানু। এ সময় তার তিন ভাই—রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী তাকে বাধা দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে অন্য দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিসের মাথায় আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করান।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৭ দিন পর গতকাল সোমবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাইয়েরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইদের কোদালের আঘাতে বোনের মৃত্যু

বগুড়ায় ডলার চানাচুর এন্ড সেমাই কারখানার ৩ লাখ টাকা জরিমানা

নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের এই দুঃসাহস দেখানোর জন্য করুণ পরিণতি হবে : মিয়া গোলাম পরওয়ার

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১৩

চট্টগ্রাম বন্দর অবৈধ দখলমুক্ত করার আশ্বাস নৌমন্ত্রীর