ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৬ পিএম

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক : ইসি সচিব

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক : ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, একটি উপজেলায় যত ইউনিয়ন রয়েছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলায় যত ইউনিয়ন রয়েছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এক উপজেলায় কয়েক ধাপে নির্বাচন হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে এবং কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

তবে তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি কমিশন নির্ধারণ করবে। এটি আমি জানি না। স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, পোস্টার থাকবে না, যতটুকু জানি। এছাড়া কিছু পরিবর্তন এসেছে, যেগুলো দেখে বলতে হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক : ইসি সচিব

নিরাপদ খাদ্য নিশ্চিত হোক উৎপাদন থেকে খাবারের টেবিল পর্যন্ত

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি

প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন : দীনেশ ত্রিবেদী

যুদ্ধের ব্যয় মেটাতে পর্নোগ্রাফির বৈধতা দিচ্ছে ইউক্রেন!

গোলের রেকর্ড গড়ে মেসির পাশে রাফিনিয়া