ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪১ পিএম

দিনাজপুরের বিরলে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

দিনাজপুরের বিরলে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে পণ্য বোঝাই ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের মো: আফজাল হোসেন বানার ছেলে মো: তৌহিদ (৯)।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে একই উপজেলার ধর্মপুর আগরবাগান নামক স্থানে বাইসাইকেল আরোহী শিশু তৌহিদকে ঢাকা মেট্রো-ট-১৬-৫৮৬৫ আফিয়া এন্টারপ্রাইজ নামক একটি পণ্য বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

শিশু তৌহিদ ট্রাকের নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হলে ট্রাকের চালক শামীম হোসেন ও স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধর

দিনাজপুরের বিরলে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

পাকিস্তানের জালে গোলবন্যা বাংলাদেশের

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ

কাপ্তাইয়ে মদ তৈরির কারখানায় অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

বিপিএল প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী