নিউইয়র্কে সম্মাননায় ভূষিত মুন্নী
অভি মঈনুদ্দীন ঃ দেশের প্রতি সম্মান ও বাংলাদেশের সঙ্গীঙ্গনেব বিশেষ অবকদানের স্বীকৃতি স্বরূপ নিউইয়র্ক ফোবানা বিশেষ সম্মাননায় ভূষিত করেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নীকে। গত ৪ সেপ্টেম্বর তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। দেশের বাইরে এই সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মুন্নী।
মুন্নী বলেন,‘ একজন শিল্পী হিসেবে, একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমি যে সম্মাননা পেয়েছি তা আজীবন শ্রদ্ধার সাথে মনে থাকবে আমার। যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। দেশের কল্যাণে আজীবন যেমন কাজ করে যাবো, ঠিক তেমনি দেশের সঙ্গীতাঙ্গনের জন্যও আমি আজীবন নিবেদিত থেকেই কাজ করে যাবো। সবার দোয়া ও ভালোবাসা চাই।’ মুন্নীর কন্ঠে সিনেমার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’,‘ সব কথা বলেনা হৃদয়’, ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’,‘ মন চায় মন চায়’,‘ এক কাপ চা’ ইত্যাদি। মুন্নী সর্বশেষ কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুরে শাবনূর অভিনীত সিনেমা ‘রঙ্গনা’য় একটি গান গেয়েছিলেন। বেশকিছুদিন বিরতির পর তিনি সুদূর যুক্তরাষ্ট্রে বসেই নতুন আরেকটি সিনেমায় গান গেয়েছিলেন। সিনেমার নাম ‘মানুষটিকে দেখ’। এটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত। সিনেমায় ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের এই গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নী। গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল।
আরও পড়ুনএরইমধ্যে মূলত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মধ্যে যাদের গান শেখা ও গাওয়ার আগ্রহ আছে তাদের নিয়ে বাংলাদেশের শেকড়ের গান করার উদ্যোগ নিয়েছেন তিনি। এরইমধ্যে মুন্নীর কাছেও অনেকে গান শিখেন। তারা সঠিক বাংলা না জানলে মুন্নী তাদেরকে বিপা (বাংলাদেশ ইন্সটিটিউটঅব পারফর্মিং আর্টস)’তে পাঠিয়ে শুদ্ধ বাংলাও শিখিয়ে নিচ্ছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1788699060.jpg)
_medium_1788692107.jpg)
_medium_1788682387.jpg)
_medium_1788698489.jpg)

