ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৩ পিএম

সিলেট সীমান্তে প্রায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে প্রায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিজিবি-৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান চালায়। বিজিবি জানায়, বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির টহল দল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি, জিরা, প্রসাধনসামগ্রী, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করে।

এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিনস প্যান্ট উদ্ধার করা হয়। জব্দ করা চোরাচালানি পণ্যগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজুমল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে পারভেজ হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

সিলেট সীমান্তে প্রায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাটির দেয়াল ধসে শিশু নিহত