ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪৫ পিএম

বগুড়ার শাহজাহানপুর ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার -৩

বগুড়ার শাহজাহানপুর ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার -৩

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুর থানা পুলিশ মাদক বিরোধী পৃথক দু'টি অভিযানে ৫০ পিস ইয়াবা ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো শাজাহানপুর উপজেলার গোহাইল পশ্চিম পাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে ফারুক হোসেন (৪০), একই ইউনিয়নের নওদাপাড়া পশ্চিম পাড়া গ্রামের মোকছেদ হোসেনের ছেলে শাহাদত হোসেন (৩৪) এবং উপজেলার খরনা ইউনিয়নের বাঁশগাড়ী পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রুজি আক্তার (২৯)।

গতকাল শনিবার ৫ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১০টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল পশ্চিমপাড়া জামে মসজিদের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক ও শাহাদত কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের বাঁশগাড়ী পূর্বপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ও ৭০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ রুজি আক্তার (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় রুজি আক্তারের স্বামী মিজানুর রহমান কৌশলে পালিয়ে যায়।

পলাতক মিজানুর রহমান বাঁশগাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, গ্রেফতারকৃত তিন ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু'টি মামলা রেকর্ড করা হয়েছে। গতকাল রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাহজাহানপুর ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার -৩

মোহাম্মদপুরে রিকশাচালকদের শপথ পাঠ : উল্টো পথে অটোরিকশা না চালানোর অঙ্গীকার

সংসদ ভবন লেকে ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত

লেবাননে নিহতের ৩ মাস ২৫ দিন পর কফিন হয়ে দেশে ফিরল শুভ দাসের মরদেহ

বগুড়ার সান্তাহারে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ

নগদে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা