ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫১ পিএম

অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিউটন দাস উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রীনন্দ দাস ও রেখা রানী দাসের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিউটন দাস হাওরে মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন

নিউটন দাসের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে রেখে তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জাতির প্রকৃত পরিচয় তার সংস্কৃতি: নিতাই রায় চৌধুরী

মাদারীপুরে বিল থেকে নিখোঁজের ১ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

নোয়াখালীতে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

জামায়াতের লংমার্চ কর্মসূচি গণবিরোধী: রিজভী