ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩ পিএম

হাইকোর্টে বিদিশার জামিন

হাইকোর্টে বিদিশার জামিন

প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিদিশার আইনজীবী।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া।

এর আগে গত ২ সেপ্টেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির।

আরও পড়ুন

এর আগে ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তাকে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলের একটি প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে বিদিশার জামিন

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ শুরু করেছে সরকার

বগুড়ার শাজাহানপুরে জাল নোটসহ আটক ২

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ দেশের ৪ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে