বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর
মফস্বল ডেস্ক : গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও তার বাবা-মাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষেে এ আদেশ দেন।
সিফাত আব্দুল্লাহর আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি সাংবাদিকদের বলেন, আমরা সিফাতের জামিন চেয়েছিলাম। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছেন। তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের যে বক্তব্য বা গালাগালের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে, তা মামলার এজাহারে উল্লেখ নেই। এমনকি শুনানিতেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। আইনজীবী বলেন, গত ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, ‘তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।’
আরও পড়ুনঅন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার দাবি, সিফাত ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৪ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788765331.jpg)

_original_1787743184_medium_1788675203.jpg)
_medium_1788419260.jpg)
_medium_1788331809.jpg)
_medium_1788153911.jpg)
_medium_1788769448.jpg)
_medium_1788768469.jpg)
_medium_1788755664.jpg)