ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রী মনোয়ারা বেগমকে(৬০) খুন করার পর স্বামী মফিজুল হক (৭০) নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নয়ালাভাঙ্গা ইউনিয়নের রশিকনগর বাবুপুর গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, দীর্ঘদিনের চলমান পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগমকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার পর মফিজুল হক নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এসময় বাড়িতে ওই দম্পতি ছাড়া কেউ ছিল না।

তাদের সাথে বসবাসকারী দম্পতির প্রবাসী ছেলের বউ শাপলা বেগম বেড়াতে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফিরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পেদছনের জানালা দিয়ে দেখতে গেলে ঘরের মেঝেতে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন

এসময় প্রতিবেশীদের ডেকে ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শ্বশুরকেও সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ হত্যায় ব্যবহৃত রক্তমাখা হাসুয়া উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পারিবারিক কলহের জেরে ফাঁকা বাড়িতে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

বাংলাদেশের রাজনীতিতে নতুন কীট নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা বাসিত