ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৪ পিএম

মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

বিনোদন ডেস্ক :  নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্পর্ধা’ নামের এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে কোয়েল মল্লিক; আরও রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু। 
 
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। সিনেমাটির প্রযোজক নিসপাল সিং রানে। প্রযোজকের মূল ভাবনায় ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য।
 
চলচ্চিত্রটির গল্পে একজন স্বাধীনচেতা নারীর গল্প তুলে ধরা হবে, যিনি কাজের সঙ্গে কোনো আপস না করে একাধারে সংসার ও ক্যারিয়ার সামলান এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে আবারও পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক।
 
চলতি মাসের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পর্ধা’। 
 
উল্লেখ্য, গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সেই চলচ্চিত্রে কোয়েলের আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১

জনতা ব্যাংক পিএলসি’র ৯০০তম বোর্ড সভা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’

গাইবান্ধায় ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘ গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত

বিরোধী দলের লংমার্চের মধ্যে কোন যৌক্তিকতা দেখতে পাচ্ছি না : যুবদল সভাপতি