বগুড়ার আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে রেশমা বেগম (৪২) নামের এক প্রবসীর স্ত্রী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। মৃত রেশমা বেগম আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মদনঘোষ গ্রামের সৌদি প্রবাসি নুর ইসলামের স্ত্রী।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মদনঘোষ গ্রামের নুর ইসলাম কিছুদিন আগে সৌদি আরবে যায়। তার স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ্য ছিল। নানা চিকিৎসা করেও কোন সুস্থ হতে পারেনি। ফলে মানষিকভাবে অসুস্থ হয়ে গতকাল শুক্রবার বেলা ১১ টায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়।
তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে বেলা ১ টায় সে মারা যায়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ রাত ১ টায় বাড়ি থেকে লাশ উদ্ধার করে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মর্গে প্রেরণ করেন।
আরও পড়ুনএ ঘটনায় আদমদীঘি থানায় মৃত রেশমা বেগমের মা রেজিয়া বাদি হয়ে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে বলে পুলিশ জানায়।
মন্তব্য করুন






