কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু ব্যবসায়ীর দেড়লাখ টাকা জরিমানা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: অবৈধ বালু উত্তোলনের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছিল ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো: হাসেন আলী(৫৫)।
এনিয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেন এলাকাবাসী। তার প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাত ৮টায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ অভিযান করেন উপজেলা এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা আখতার।
আরও পড়ুনএসময় প্রশাসনের লোকজনের উপস্থিত দেখে কৌশলে পালিয়ে যান হাসেন আলী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন






