ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৬ পিএম

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন

ডা. জাহাঙ্গীর কবির

আলোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’র বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণ করার পর এক ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এ তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তদন্ত কমিটি গঠন করে। শনিবার (৫ সেপ্টেম্বর) অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্রে জানা যায়, ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’র বিরুদ্ধে প্রথমে অভিযোগ দেয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ।

অভিযোগে বলা হয়, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরাম র্শ অনুসরণ করার পর এক ডায়াবেটিক রোগীর মৃত্যু হয়েছে।

 

অভিযোগটি আমলে নিয়ে ঘটনার বিস্তারিত অনুসন্ধানের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

 

নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। আর স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা, চিকিৎসা পরামর্শের ধরন এবং রোগীর মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১

জনতা ব্যাংক পিএলসি’র ৯০০তম বোর্ড সভা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’

গাইবান্ধায় ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘ গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত

বিরোধী দলের লংমার্চের মধ্যে কোন যৌক্তিকতা দেখতে পাচ্ছি না : যুবদল সভাপতি