ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩১ পিএম

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে : আইজিপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে : আইজিপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে ১ পারসেন্টের কম অফিসার খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অসৎ পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে। একইভাবে কিছু হলুদ সাংবাদিক আছেন, যারা সরকারকে চাপে ফেলতে অব্যাহতভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছে। কিছু কনটেন্ট ক্রিয়েটরও আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় মনগড়া এবং ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন। তাদের চিহ্নিত করতে হবে।

আরও পড়ুন

শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি আলী হোসেন ফকির বলেন, শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল, কিন্তু এখন তা ফলাও করে গণমাধ্যমে প্রচার হচ্ছে। বিষয়টিকে বাংলাদেশ পুলিশ ষড়যন্ত্র বলে মনে করে। শিশু নিখোঁজের মধ্যে ৮৭ শতাংশ শিশুর খোঁজও পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে : আইজিপি

জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্বে ড. খলিলুর রহমান

গাজার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার

বিতর্কিত ইনফান্তিনোকেই সমর্থন আফ্রিকার

সাভারে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

নেপালে বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক