ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০২ পিএম

‎৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, বিরোধী দলের এটা বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

‎৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, বিরোধী দলের এটা বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

মাত্র ৬ মাসে সব কাজ শেষ করার সুযোগ নেই এবং এটি বিরোধী দলের বোঝা উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের ব্যানারে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকারের দায়িত্ব নিয়েছে মাত্র ৬ মাস হয়েছে, এরমধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটাতো বিরোধী দলের বোঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশসনের রাজনীতি করি না। ফটো শো’র রাজনীতিও আমরা করি না।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ২০ হাজার কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। অনেক নেতাই ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন। কই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ কেউ করেননি। খাল পুনঃখননে কি সুবিধা পেতে পারি ইতোমধ্যে আমরা দেখছি, উপকারিতাও পাচ্ছি। তারেক রহমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা থেকে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি এবং শুরু করেছি। 

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, বিরোধী দলের এটা বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

ইসরায়েলে হামলা চালালে তা হবে ইরানের ‘শেষ সিদ্ধান্ত’: নেতানিয়াহু

বিকল কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯