ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৫ পিএম

নওগাঁর ধামইরহাটে ২শ’ টাকার জন্য হত্যা, ৫ আসামি গ্রেফতার

সংগৃহীত,নওগাঁর ধামইরহাটে ২শ’ টাকার জন্য হত্যা, ৫ আসামি গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র ২শ’ টাকায় কারেন্ট জাল বন্ধকের জেরে প্রতিবেশীর আঘাতে মোস্তাকিন হোসেন(২২) নামের এক যুবককে হত্যা করা হয়। গত বুধবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর নামক এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত যুবক একই এলাকার বেলাল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বড়শিবপুর এলাকার রতন হোসেন(২২), সাইদুল ইসলাম(২৪), মো. হাসান(১৪),  রোকেয়া বেগম(৫৫) ও জাকিয়া বেগম(১৯)।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, দুইশ’ টাকা দিয়ে কয়েকদিন আগে মাছ মারার জন্য কারেন্ট জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে মোস্তাকিন নামে এক যুবককে ধারালো হাসুয়া, সাবল ও লাঠি দিয়ে মারধর করেন একই এলাকার আব্দুল জলিলের ৩ ছেলে, স্ত্রী ও ছেলে বউ। পরে গুরুতর অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় মোস্তাকিনকে সন্ধ্যায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপালাতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বোন বেলী খাতুন বাদি হয়ে রাতে থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশের একটি চৌকস দল উপজেলার সাহাপুর, আঙ্গরত-কলোনী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার সাবল উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আসামিদের জেলা কোর্ট হাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ২০

দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

হানি ট্র্যাপের ফাঁদে ট্রাভেল এজেন্সি মালিক, নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার

কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা

ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়