রাজবাড়ীতে আখক্ষেত-পুকুরপাড় থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট পুলিশ কমৃকর্তারা জানিয়েছেন।
দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইনদ্দীন প্রামাণিক পাড়া একটি আখক্ষেত থেকে নবীরন বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুলাল বেপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল, স্ট্রোক করে নবীরন বেগমের মৃত্যু হয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
এ কারণে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুনঅন্যদিকে শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে ওই নারীকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

 (3)_medium_1788453214.jpg)
 (2)_medium_1788452601.jpg)
 (1)_medium_1788451993.jpg)

_medium_1788450880.jpg)


