ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৫ পিএম

রেলওয়ের ৩ শীর্ষ পদে বড় রদবদল

রেলওয়ের ৩ শীর্ষ পদে বড় রদবদল

বাংলাদেশ রেলওয়ের তিন শীর্ষ কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে। চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকায় অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জ। 

একই আদেশে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

অন্যদিকে মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। তার স্থলে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেবেন মামুনুল ইসলাম, পিইঞ্জ।

মামুনুল ইসলাম এতদিন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তাকে চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাতে হবে। 

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে একসঙ্গে এই রদবদলের ফলে ঢাকার রেলভবন ও চট্টগ্রাম পূর্বাঞ্চলের শীর্ষ প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়িতে মামলা ও জরিমানা

রেলওয়ের ৩ শীর্ষ পদে বড় রদবদল

তদবির করে চাকরি পাওয়ার সুযোগ আর নাই: রাশেদ খাঁন

খুলনায় দ্বিতীয় শ্রেণির শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অতিরিক্ত মূল্য ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী