বগুড়ার সোনাতলায় চাঁদা দাবি, কথিত সাংবাদিক জনতার রোষানলে
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ তুলে এক কৃষককে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কথিত ৩ সাংবাদিককে আটক করে স্থানীয় জনতা বেদম প্রহার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট দিবাগত রাতে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের কৃষক ছালজার রহমানের বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয়কারী পাকুল্লা ইউনিয়নের মিলনের পাড়া গ্রামের মৃত ছামাদ বেপারীর ছেলে মহিদুল ইসলাম ও তার দুই সহযোগী মাসুদ ও শিবলু ওই কৃষকের বাড়িতে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে বলে অভিযোগ তুলে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে স্থানীয় প্রেসক্লাবসহ সোনাতলা থানা পুলিশে সংবাদ দেয়। এ সময় উত্তেজিত জনতা তাদের মারপিট করে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও কথিত সাংবাদিক মহিদুল বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই কৃষকের কাছ থেকে ৩০ হাজার টাকা গ্রহণ করে। পুনরায় আবারও মহিদুল একই কায়দায় ওই দিন আবারও ওই কৃষকের বাড়িতে গিয়ে টাকা দাবি করে।
আরও পড়ুনএ বিষয়ে সোনাতলা থানার ওসি কবির হোসেনের সাথ যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিন লোক মুখে শুনেছেন। এ বিষয়ে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন বলেন, মহিদুল তাদের প্রেসক্লাবে কোন তালিকাভুক্ত সদস্য নন।
সে একজন ভুয়া সাংবাদিক। উল্লেখ্য, উক্ত মহিদুল ইসলাম উপজেলা যুবদলের একজন সদস্য। এ ঘটনার পর দলীয় প্যাডে তাকে বহিস্কারের ঘোষনা দিয়েছেন দলের উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবু।
মন্তব্য করুন







