ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৮ পিএম

বরিশালের উজিরপুরে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস খাদে, আহত ১০

বরিশালের উজিরপুরে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস খাদে, আহত ১০

বরিশালের উজিরপুর উপজেলার সানুহার বন্দরে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেছে।

আজ বুধবার দুপুরে উপজেলার সানুহার-ধামুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বরিশাল নগরী থেকে ২০ জন যাত্রী নিয়ে বাসটি উজিরপুরের উদ্দেশে রওনা দেয়। সানুহার-ধামুরা সড়কটি সরু ও খানাখন্দে ভরা হওয়ায় সেখানে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বাসটি সানুহার বন্দরের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই আহত যাত্রীরা ঘটনাস্থল থেকে চলে যান বলে জানান ওসি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বাসটি এখনো রাস্তার পাশের খাদে পড়ে রয়েছে।

ওসি রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের উজিরপুরে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস খাদে, আহত ১০

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন ২ ভাই নিহত

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১,৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ

সিনেমা দেখতে নয়, ঘুমানোর জন্য হলে যাচ্ছে মানুষ!

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে নভোএয়ার, আবেদন অনলাইনে