ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০১ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১,৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১,৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১,৫৫০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর। 

আজ বুধবার (২ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে  ফুকরা ইউনিয়নের ছোট বাহিরবাগ বিল থেকে ২০টি এবং নিজামকান্দি ইউনিয়নের  ফলসি বিল থেকে ৪২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। 

জব্দকৃত ৬২ টি চায়না দুয়ারি জালের আয়তন প্রায় ১ হাজার ৫৫০ মিটার। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। 

গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৎস্য কর্মকর্তা বলেন, ‘‘জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের নির্দেশে দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দুয়ারির বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে।’’ 

আরও পড়ুন

তিনি সচেতন মহলকে চায়না দুয়ারির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১,৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ

সিনেমা দেখতে নয়, ঘুমানোর জন্য হলে যাচ্ছে মানুষ!

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে নভোএয়ার, আবেদন অনলাইনে

৮ বছর পর বিগ ব্যাশে ফিরছেন বেন স্টোকস

ভোলায় সরকারি পিস্তলসহ যুবক আটক

ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্যমন্ত্রী