ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১২ পিএম

আমেরিকান কর্নার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় মেলা 

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি তথ্য দিতে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হয়েছে এডুকেশনইউএসএ-র আয়োজনে যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা- ২০২৬। আজ ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে আমেরিকান কর্নার -এ মেলার উদ্বোধন হয়। মেলাটি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

এই আয়োজনে যুক্তরাষ্ট্রের ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সরাসরি অংশগ্রহণ করেন। এ আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ রাজশাহী শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আয়োজনে মোট ১৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং প্রায় ১১৬২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছেন। 

মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বিভিন্ন প্রোগ্রাম, বৃত্তির সুযোগ, একাডেমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্য দেওয়া হয়েছে। সরাসরি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা-সংক্রান্ত প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের পছন্দের প্রোগ্রাম ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারীরা। পাশাপািশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এডুকেশনইউএসএ নিয়ে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি, সম্ভাব্য সুযোগ এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠান সম্পর্কে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করতে পেরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অত্যন্ত আনন্দিত। এই আয়োজন রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি ও সঠিক তথ্য পাওয়ার সুযোগ তৈরি করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার পরিকল্পনা আরও সচেতনভাবে করতে পারবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সুযোগের সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দেবে। 

আরও পড়ুন

এডুকেশনইউএসএ-এর প্রতিনিধি লুইস কার্দেনাস বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে। শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে এডুকেশনইউএসএ একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি ও অন্যান্য সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এডুকেশনইউএসএ পরামর্শ কেন্দ্র রয়েছে, যেখানে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে পারে।

এডুকেশনইউএসএ-এর উদ্যোগে আয়োজিত এ ফেয়ারের মাধ্যমে রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে বাস্তব ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান কর্নার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় মেলা 

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ায় এনসিপি’র বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

জয়পুরহাটের ৪শ’ শয্যার হাসপাতাল চলছে ১শ’ শয্যার জনবল দিয়ে

জানা অজানা