ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪৯ পিএম

হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই

সংগৃহীত,হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই

দেশে হামের প্রাদুর্ভাব কমছেই না। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১২৩১ শিশু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। অর্থাৎ, এসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ শিশু মারা গেছে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ৭২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন। এসময়ে ১০৭৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১০৫৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪।

এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান দলে গণছাঁটাই ‘ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক সিদ্ধান্ত’: আফ্রিদি

নাদিয়া ফার্নিচারে কর্মী নিয়োগ, ৪০ বছরেও আবেদন

হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই

সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০ টাকা

প্রাণ গ্রুপে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগ

'বিএনপি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে দেশের দায়িত্ব নিয়েছে'