ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৫ পিএম

বগুড়ার শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং র‌্যালিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা-কর্মীরা।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির আগে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকার সৌজন্যে নেতা-কর্মীদের মাঝে গেঞ্জি ও ক্যাপ বিতরণ করা হয়।

র‌্যালি শেষে উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু, ফিরোজ আহমেদ জুয়েল, মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, শাহ আলম পান্না, শফিকুল ইসলাম শফিক, আমিনুল ইসলাম শাহীন, মামুনুর রশীদ আপেল, জসিম উদ্দিন মন্ডল, শাহ আরিফ, আবু সাঈদ ও নুরুল ইসলাম নুর।

আরও পড়ুন

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, তরিকুল ইসলাম সম্রাট, আইয়ুব আলী মন্ডল, আবু রায়হান আজাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা কাওছার আলী কলিন্স ও শাওন, ছাত্রনেতা আরমান ও শাহাদত হোসেন, মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, আফরোজা আক্তার ডিনা ও রাহুমা ইসলাম রিচিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময় 

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ