সড়ক অবরোধ
বগুড়ায় চোর সন্দেহে যুবককে নির্যাতনে হত্যার অভিযোগ
শহর প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার নিশিন্দারায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামীম চৌমুহনী গ্রামের মো. কুদ্দুসের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, চোর সন্দেহে শামীমকে রাতভর মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএদিকে শামীমের মৃত্যুর ঘটনায় স্থানীয়রা আজ মঙ্গলবার সকালে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেন।
মন্তব্য করুন

_medium_1788243497.jpg)





_medium_1788247670.jpg)
_medium_1788239190.jpg)
_medium_1788245803.jpg)