ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৬ পিএম

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল ও চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের দেওয়া সর্বশেষ আপডেটের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, তাদের দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৮৭ জনে। অপরদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল চীন। এতে দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৩ জনে পৌঁছেছে।

৯৮৭টি মরদেহের পাশাপাশি অনেককে জীবিত উদ্ধার করেছে নেপাল। এতে করে দেশটিতে এখন নিখোঁজের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে পৌঁছেছে। অপরদিকে তিব্বতে নিখোঁজ আছেন ৫৪৬ জন।

আরও পড়ুন

ফলে দুই দেশে মোট নিখোঁজ আছেন ৪ হাজার ৪৬২ জন। ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনের উদ্ধার কাজ চলছে আজ। এখনো যেহেতু সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ আছেন, তাই নিহতের সংখ্যা আরও অনেক বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। যারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ঘুরতে এসেছিলেন। অপরদিকে চীনে ২৩ দেশের ২৬১ বিদেশি নিখোঁজ রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার জয়

জিয়া ‍উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বল্প সময়ের মধ্যেই কমে আসবে লোডশেডিং: ডা. জাহেদ উর রহমান

গাইবান্ধার সুন্দরগঞ্জে মজুত রাখা ২০৯ বস্তা সার জব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত