কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার : আব্দুল মহিত এমপি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার। তার সাহিত্যে কর্মে যেমন ফুটে উঠেছে সমাজের চলমান অন্যায় ও বৈষম্য, তেমন’ই উঠে এসেছে প্রতিবাদ ও দ্রোহ।
সাহিত্য রচনার মধ্যমে তিনি সমাজের আধার ঘুচিয়ে জ্বালাতে চেয়েছেন আলো। তার কর্মকান্ডকে অনুকরণ করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।
গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রাতিষ্ঠানিক ভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরও পড়ুনউপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে গভর্ণিং বর্ডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সম্পাদক সুদেব কুন্ডুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আবুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন





_medium_1788184721.jpg)
_medium_1788184364.jpg)
