নিখোঁজ পাঁচ হাজার মানুষ
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩
আন্তর্জাতিক ডেস্ক :
নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ হিমবাহ ধসের কারণে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৯ জনে। এর মধ্যে নেপালে মারা গেছে ৯০৩ জন এবং তিব্বতে মারা গেছে ১৬ জন।
নেপাল-তিব্বত মিলে সবশেষ নিখোঁজের সংখ্যা জানা গেছে ৪,৭৯৩ জন। এর মধ্যে নেপালের ৪ হাজার ২৪৭ জন এবং তিব্বতে ৫৪৬ জন। নেপাল দুর্যোগ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এএফপির।
আকস্মিক বন্যায় নেপালের আটটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে চিতোয়ান থেকে ২৭২টি, নওয়ালপারসি পূর্ব থেকে ২০৭টি, নওয়ালপারসি পশ্চিম থেকে ১৫১টি এবং গোর্খা জেলা থেকে ৬২টি দেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনএ ছাড়া, নুয়াকোটে ৯৫টি, ধাদিঙে ৫৫টি, তানাহুতে ৩৭টি এবং রাসুয়ায় ২৪টি দেহ পাওয়া গিয়েছে। বুধবার সকালে রাসুয়ার ভোটেকোশি নদীতেই বান আসে এবং লোকালয় নিশ্চিহ্ন করতে করতে এগোতে থাকে কাদা ও পানির প্রবল স্রোত লোকালয় নিশ্চিহ্ন করে দিয়েছে। স্রোতের তোড়ে বহু দেহ মূল ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে গিয়েছে। তাই উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে।
নেপালের ভোতেকোশি নদীতে পানির স্তর আবার বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কায় দুর্গত জেলাগুলোর বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকতে বলেছে কর্তৃপক্ষ।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধর্ম রাজ উপ্রেতি জানান, উজানে পানির প্রবাহ বেড়েছে বলে চীনা কর্তৃপক্ষ নেপালকে অবহিত করেছে। এরপর সর্বশেষ নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1788168633.jpg)
_medium_1788167465.jpg)
_medium_1788165012.jpg)
_medium_1788164453.jpg)
_medium_1788159791.jpg)
_medium_1788159256.jpg)
_medium_1788159608.jpg)