বগুড়ার আদমদীঘি বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ আটক-১
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সামসুল হক (২৯) নামের এক প্রতিবন্ধী যুবক তার নানী খাতুন বেওয়া (৬০) কে পিটিয়ে হত্যা করেছে। আজ রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৫টায় আদমদীঘি উপজেলা সদরের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিধবা খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী। জনতা এ ঘটনায় জড়িত বুদ্ধি প্রতিবন্ধী সামছুল হককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক সামছুল হক একই গ্রামের মৃত আব্দুর রশিদ ছেলে। সম্পর্কে নিহত খাতুন বেওয়া সামছুল আলমের নানী।
সামছুল আলম একজন বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি। কয়েক দিন যাবত তার মা তাকে তালা দিয়ে রাখেন। আজ রোববার (৩০ আগস্ট) বিকেলে নানী খাতুন বেওয়া ওই বাড়িতে গিয়ে এই দৃশ্য দেখে ঘরের তালা খুলে দেয়ার সাথে সাথে প্রতিবন্ধী সামছুল হক ক্ষিপ্ত হয়ে নানী খাতুনকে ওড়না দিয়ে বেঁধে এলোপাথারী ভাবে লাথি ও মারপিট করতে করতে ঘরের বাহিরে নিয়ে আসে।
আরও পড়ুনএতে সে গুরুত্বর আহত হয়। পরে গ্রামের লোকজন আহত খাতুনকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে এবং অবস্থার অবনতিতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে গ্রামবাসি ঘটনার সাথে জড়িত সামছুল হককে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরে পুলিশে সোর্পদ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সামছুল হককে আটক করা হয়েছে।
মন্তব্য করুন







