বগুড়ায় টিকটকার সীমা মিত্র গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের গোয়ালগাড়ি এলাকা থেকে টিকটকার সীমা মিত্র (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর থানা ও উপশহর ফাঁড়ি পুলিশের একটি যৌথ টিম (কার্যক্রম নিষিদ্ধ)আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সীমা মিত্রের ব্যবহৃত টিকটক আইডি ভয়েজ অব ৭১ এবং 'sima mittro 71’ থেকে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজননৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছিল।
যা নিয়ে নানা বিতর্ক শুরু হয়। এই অপপ্রচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া মহানগরের সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় প্রয়াত ভাষা সৈনিক গাজিউল হকের ছেলে (কার্যক্রম নিষিদ্ধ)আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়ি থেকে টিকটকার সীমা মিত্রকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনজিজ্ঞাসাবাদের পর তাকে আজ রোববার (৩০ আগস্ট) ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। ধৃত সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংখালি গ্রামের শরৎ মিত্রের মেয়ে। তিনি বগুড়ার গোয়ালগাড়িতে রাহুল গাজির বাড়িতে আত্মগোপন করে ছিলেন।
মন্তব্য করুন







