তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
ডিমলা (নীলফামারী) ও গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কপথে তিনি ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছান।
এসময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। পরে মার্কিন রাষ্ট্রদূত তিস্তা ব্যারেজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো রুহুল আমিন, প্রধান প্রকৌশলী ড. মো সরফরাজ বান্দা, পাউবোর রংপুর অঞ্চলের সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, তত্ত্ববোধক প্রকৌশলী আহসান হাবিব, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী প্রমুখ।
আরও পড়ুনএর আগে রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম পরিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সকালে বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শন শেষে চন্দনেরহাটে গিয়ে স্থানীয়ভাবে সরিষার তেল উৎপাদনের ঐতিহ্যবাহী পদ্ধতি দেখেন তিনি। রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস সবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান।
মন্তব্য করুন






_medium_1788094993.jpg)

_medium_1788076834.jpg)
_medium_1788087294.jpg)