ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০৪:৪৭ পিএম

ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই প্রবাসীসহ নিহত ৩

ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই প্রবাসীসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সৌদি আরব প্রবাসীসহ তিন যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে অপর দুজনের মৃত্যু হয়।

গতকাল শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক সৌদি আরব প্রবাসী চয়ন মোল্লা (২৩) ঘটনাস্থলেই মারা যান। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের ছেলে। তিনি গত ঈদুল আজহার ছুটিতে দেশে এসেছিলেন।

এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী একই গ্রামের দুই যুবক সিয়াম মোল্লা (২৩) ও নয়ন হোসেন (২১) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে নেওয়ার পথে রাত ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অ্যাম্বুলেন্সে তাদের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই প্রবাসীসহ নিহত ৩

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং কাউকে গুম করতেও দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মায়ের জন্মদিনে অপূর্বের আবেগঘন বার্তা