ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৮:৫১ পিএম

বগুড়ার সান্তাহারে দোকান ভাংচুর ঘটনায় অবশেষে মামলা

বগুড়ার সান্তাহারে দোকান ভাংচুর ঘটনায় অবশেষে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে পূর্ব শত্রুতার জের ধরে জুয়েলার্সের দোকানে হামলা, ভাঙচুর ও ব্যবসায়ীকে মারধরে আহতের ঘটনার ৮দিন পর অবশেষে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে সান্তাহার পৌরসভার পোস্ট অফিসপাড়ার মাসুদ জুয়েলার্সের স্বত্বাধিকারী দ্বীপ হাসান বাদি হয়ে পৌরসভা হলুদঘর এলাকার দিলু খানের ছেলে রানা খানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, সান্তাহার পৌরসভার কলসা রথবাড়ীর মৃত জুলহাস মন্ডলের ছেলে দ্বীপ হাসান 'মাসুদ জুয়েলার্স নামের একটি সোনার দোকান' পরিচালনা করে আসছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানা খানসহ অজ্ঞাত আরো কয়েকজন পোস্ট অফিস মোড়ে মাসুদ জুয়েলার্সের দোকানে হামলা চালিয়ে দোকানের দরজা ও থাই গ্লাস ভাঙচুর করেন।

আরও পড়ুন

তাদের প্রতিহত করতে গিয়ে হামলাকারির চাকুর আঘাতে দ্বীপ হাসান আহত হয়। এতে তার বাম হাতের মধ্যমা আঙুলে গুরুতর জখম হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলার সময় হামলাকারিরা ওই জুয়েলার্সের শোকেস থেকে এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন এবং আধা ভরি ওজনের দুই জোড়া কানের দুল নিয়ে যায় বলে বাদি তার এজাহারে উল্লেখ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে দোকান ভাংচুর ঘটনায় অবশেষে মামলা

বগুড়ার আদমদীঘি কড়ই আলিম মাদরাসার ভব নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ

বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু

মেহেরপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী