ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৭:২৬ পিএম

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পদে বদলি নিয়ে উত্তেজনা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পদে বদলি নিয়ে উত্তেজনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পদে বদলি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলামকে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মহাপরিচালকের পক্ষে সহকারী পরিচালক (প্রশাসন -১) ডাঃ কামরুল জমাদ্দার স্বাক্ষরিত পত্রে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।

স্বাস্থ্যগত অসুস্থতার কারণে তার বদলির আদেশটি পরিবর্তন করে তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পদে বদলি করেন। বগুড়া জেলার তৎকালীন সিভিল সার্জন তাকে এক অফিস আদেশে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকার নির্দেশ প্রদান করেন। এদিকে গত ২৪ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে সহকারী পরিচালক (প্রশাসন -১) ডাক্তার মো: কামরুল ইসলাম স্বাক্ষরীত আদেশে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাহিনুর ইসলামকে নিজ বেতনে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর শূণ্য পদে যোগদান করার আদেশ প্রদান করেন।

সেই সাথে আদেশ জারির ৫দিনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলেন। দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) পদটি শূণ্য নয়। সেখানে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন। একই পদে দুজনের দায়িত্ব পালন নিয়ে জটিলতা তৈরিসহ দুজনের মাঝে উত্তেজনা মনোমালিন্য হয়।

আরও পড়ুন

পরের দিন ২৫ আগস্ট মঙ্গলবার বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম স্বাক্ষরীত পৃথক এক পত্রে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রফিকুল ইসলামকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শূণ্য পদে যোগদানের আদেশ প্রদান করেন।

আজ শনিবার (২৯ আগস্ট) এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান জানান, দুজনেরই বদলির আদেশ  পেয়েছেন। দু’জনের একই পদে বদলিতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষের মতামত চেয়ে পত্র দিয়েছেন। আগামী দুই এক দিনের মধ্যেই দুজনের বিষয়টির সমাধান হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পদে বদলি নিয়ে উত্তেজনা

নীলফামারীর সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার গাবতলীতে এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

বগুড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইসলামী সংগীত পরিবেশনা

দেশে ইউনিভার্সিটির সংখ্যা যেমন বাড়ছে, বেকারও তেমন বাড়ছে :ড. মোস্তফা ফয়সাল

নেপালের ভয়াবহতার দৃশ্যগুলো দেখা অসহনীয়: অমিতাভ বচ্চন