ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৭:২২ পিএম

নীলফামারীর সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে প্রায় ১০ লাখ টাকার ২৪ কেজি গাঁজাসহ সুলতানা রাজিয়া(৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সে নোয়াখালীর হাতিয়া থানার বুড়িরচর এলাকার আব্দুল শহীদের মেয়ে এবং মো. আফছার আলীর স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে গোপন খবরের ভিত্তিতে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাকিব সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল সৈয়দপুর শহরের নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশনে সামনে অবস্থান নেয়। এসময় পঞ্চগড়গামী স্টার ট্রাভেলস্ নামের বাসটি ওই ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে থামার সংকেত দেয়া হয়।

পরে তল্লাশি চালিয়ে বাসের লকারে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৭টি প্যাকেট এবং অপর একটি সিনথেটিক ব্যাগের মধ্যে পলিথিনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো শুকনা গাঁজার দুইটি প্যাকেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উদ্ধারকৃত সাত প্যাকেটে ১৮ কেজি আটশ’ গ্রাম এবং দুই প্যাকেটে ৫ কেজি দুইশ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এসময় বাসযাত্রী নারী মাদক ব্যবসায়ী সুলতানা রাজিয়াকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাকিব সরকার নিজে বাদি হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃত আসামি সুলতানা রাজিয়াকে গতকাল শুক্রবারই নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার গাবতলীতে এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

বগুড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইসলামী সংগীত পরিবেশনা

দেশে ইউনিভার্সিটির সংখ্যা যেমন বাড়ছে, বেকারও তেমন বাড়ছে :ড. মোস্তফা ফয়সাল

নেপালের ভয়াবহতার দৃশ্যগুলো দেখা অসহনীয়: অমিতাভ বচ্চন

ফতুল্লায় ৩৬ বোতল স্কাফসহ একাধিক মামলার আসামি গ্রেফতার