ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৯:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ফল ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ফল ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে হায়াত আলী (৫১) নামে একজন ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হায়াত আলী গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বাড়ির কাছে কাজিপাড়া হরিপুর ঘাটে গোসলের সময় প্রবল স্রোতে ডুবে যান। এসময় স্থানীয় ও পরিবারের সদস্যরা নদীতে খুঁজেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকেল সাড়ে ৩টার দিকে ওই ঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ফল ব্যবসায়ীর মৃত্যু

ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির এসি ২০ দিন ধরে বিকল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বগুড়ার রাস্তায় জমে থাকা নোংরা পানিতে ভোগান্তি নগরবাসীর

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে সোলার পার্ক স্থাপনের দাবি জানালেন রফিক কাজী এমপি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে প্রতিবেশীর দা’র কোপে তৃতীয়  শ্রেণির শিক্ষার্থী নিহত, আটক এক