ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৮:৪১ পিএম

সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া চিজ উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া চিজ উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি চিজ কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই’র অনুমোদন ছাড়া মোজেরোলা চিজ উৎপাদন ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে উপজেলার বাজিয়ারপাড়ায় অবস্থিত চিজ কারখানায় এ অভিযান চালানো হয়।

মো. সোহেল শেখ জানান, চিজ কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন ও বাজারজাতকরণ এবং চিজের মোড়কে হালাল ফুড ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরকারি লোগো ব্যবহার করে আসছিল।

আরও পড়ুন

মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সৌরভ এ্যাগ্রো ডেইরি এন্ড পোল্ট্রির ম্যানেজার মো. ঈশা আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী র‌্যাব-১২ ও ব্যাটেলিয়ন আনসারের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া চিজ উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

বগুড়ার শেরপুরে সনদবিহীন চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা, ৭ দিনের কারাদন্ড

মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার

বগুড়ার ধুনট-সোনাহাটা সড়কে কার্পেটিংয়ের উপর ইটের সোলিং, দুর্ভোগে যাত্রীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্লভ ছবির দেখা মিলবে করতোয়ার ফটোজার্নালিস্ট শফিকের অ‍্যালবামে