ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৮:০৩ পিএম

বগুড়ার ধুনট-সোনাহাটা সড়কে কার্পেটিংয়ের উপর ইটের সোলিং, দুর্ভোগে যাত্রীরা

বগুড়ার ধুনট-সোনাহাটা সড়কে কার্পেটিংয়ের উপর ইটের সোলিং, দুর্ভোগে যাত্রীর

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট-সোনাহাটা গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশে পাকা সড়কের ওপর ইটের সোলিং করে চলাচলের ব্যবস্থা করায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, যাত্রী ও যানবাহনের চালকেরা। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এ সড়কের বিভিন্ন অংশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। পাশাপাশি পণ্যবাহী ট্রাক, বাস, সিএনজি, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনও নিয়মিত চলাচল করে।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও পিচ ও পাথর উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ীভাবে সংস্কার না করে কোনো কোনো স্থানে পাকা সড়কের ওপর ইটের সোলিং করে আপাতত চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

তবে উঁচু-নিচু করে বিছিয়ে রাখা এসব ইটের কারণে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ইটের ওপর দিয়ে যানবাহন চলাচলের সময় ঝাঁকুনির কারণে যাত্রীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ রোগী ও তাদের স্বজনেরা। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ধীরগতিতে চলাচল করতে হয়। এতে একদিকে যেমন সময় বেশি লাগছে, অন্যদিকে অতিরিক্ত ঝাঁকুনিতে রোগীর কষ্টও বাড়ছে।

এলাকাবাসির অভিযোগ, পাকা সড়ক সংক্ষারের নামে সাময়িকভাবে ইট বিছিয়ে সমস্যার সমাধান করা হলেও এতে দুর্ভোগ কমার পরিবর্তে অনেক ক্ষেত্রে আরও বেড়েছে। দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো পরিদর্শন করে টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা। 

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, সড়কটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ সমস্যার সমাধান করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনট-সোনাহাটা সড়কে কার্পেটিংয়ের উপর ইটের সোলিং, দুর্ভোগে যাত্রীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্লভ ছবির দেখা মিলবে করতোয়ার ফটোজার্নালিস্ট শফিকের অ‍্যালবামে

জয়পুরহাটের পাঁচবিবি দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

ইউপি নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী আব্দুল বারী

আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: নেপাল থেকে তাসরিফ খান

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান