ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৭:১৭ পিএম

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় দুর্ঘটনাটি ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ নিয়ে স্বজনরা বাড়ি চলে যান। এ ঘটনায় আহত বিষ্ণ হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার(৭০) ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক(৩৫)। জানা যায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন।

আরও পড়ুন

দ্রুতগতির সিএনজিটি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে বাড়ি চলে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নিহত ২

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার ১

সাব্বিরের লড়াকু ইনিংসে নর্দার্নকে হারাল বাংলাদেশ

ছাত্রলীগের কোন ভুল, ছাত্রদল কখনোই করবে না ?

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭