ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০২:২১ পিএম

বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

রোগীবাহী বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই যানবাহনের চারজন আহত হন। 

আজ শুক্রবার (২৮আগস্ট) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানিয়েছেন।

অ্যাম্বুলেন্সে থাকা রোগীর ছেলে বগুড়ার কাউন্সিলর বেলায়েত হোসেন আবু জানান, অসুস্থ মা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়। তার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। তাকে বারবার নিষেধ করার পরেও শোনেননি। ঘটনাস্থলে এসে গতিরোধকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনিসহ অসুস্থ মা ও বোন আহত হয়েছেন। 

আরও পড়ুন

প্রাইভেটকারচালক মুস্তাকিম বলেন, নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীর রুপাতলীর উদ্দেশে রওনা দিয়েছি। আমার গাড়ির গতি কম ছিল। গাড়িও রাস্তার পাশে ছিল। অ্যাম্বুলেন্স সেখানে এসে মেরে দিয়েছে। এতে আমার হাত-পা ও বুকে আঘাত পেয়েছি।

গৌরনদী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়েছে। অ্যাম্বুলেন্স উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় অক্টোবরে আসতে পারে

রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

সংসদে ৩ বিল উত্থাপন