রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসকের পরামর্শ ও শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার মায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় মামলা করেন।
আরও পড়ুনগ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1787847704.jpg)
_medium_1787846990.jpg)




