হাজত নয়, নারী ও শিশু ডেস্ক থেকে পালিয়েছেন আসামি মিতু
রাজধানীর যাত্রাবাড়ী থানার ভেতর থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামে এক নারী আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে থাকা এক এসআই ও তিন কনস্টেবলসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) যাত্রাবাড়ী থানার ওসি আহমেদ রাজু জানান, মিতু আক্তার থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি এবং ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন।
রিমান্ডের শেষ দিনে আদালতে হাজির করার আগে নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার ভোরে তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে আবার থানায় আনা হয় এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।
এ সময় তাকে থানার ভেতরের নারী ও শিশু ডেস্কের সামনে রাখা হয়। একপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে সেখান থেকে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
আরও পড়ুনতবে মিতু আক্তার থানার হাজত বা গারদ থেকে পালাননি বলে জানিয়েছেন ওসি আহমেদ রাজু। এ ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে থানার সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য আসামি পালানোর ঘটনায় কোনো জিডি বা মামলা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানেন না বলে জানান। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিলেও নিজের নাম জানাননি তিনি।
পুলিশ জানিয়েছে, পলাতক মিতু আক্তারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1787855666.jpg)

_medium_1787822579.jpg)

_medium_1787843615.jpg)
_medium_1787838021.jpg)