ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ১২:৪৭ এএম

পিংক বাসে নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

ছবি : সংগৃহীত, পিংক বাসে নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

নারীদের নিরাপদ ও সার্বক্ষণিক যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’-এর জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগম স্বাক্ষর করেছেন।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শুধু নারী যাত্রীদের জন্য নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে সম্প্রতি ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করা হয়েছে। এ সার্ভিসের জন্য কিছুসংখ্যক নারী চালক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। বয়স ২১ থেকে ৩৫ বছর এবং উচ্চতা ন্যূনতম ৫ ফুট হতে হবে। পাশাপাশি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বর্তমান লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করলেও পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

আগামী ৩০ আগস্ট (রোববার), ৩১ আগস্ট (সোমবার) ও ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি নিয়ে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরে উপস্থিত হতে হবে। পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আরও পড়ুন

প্রাথমিকভাবে নির্বাচিতদের ৭ দিন থেকে সর্বোচ্চ ২ মাস পর্যন্ত ভারী গাড়ি চালনার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালে থাকা-খাওয়ার খরচ বহন করবে বিআরটিসি।

প্রশিক্ষণ শেষে ‘রোড পারফরম্যান্স টেস্টে’ উত্তীর্ণ হলে প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের সময় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব নারী চালক অগ্রাধিকার পাবেন।

নিয়োগসংক্রান্ত তথ্যের জন্য বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের ম্যানেজার ট্রেনিংয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ: ০১৬১৯-৪৫৭২৪৫।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিংক বাসে নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যাম্পিয়নস লিগ ড্রয়ে মহারণের ছড়াছড়ি, কার সামনে কারা

৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা

বগুড়ায় হিমাগার ভাড়া নিয়ে আলুচাষী ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন

বগুড়ায় কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাস উল্টে  ৪ জন আহত