প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬ ০৬:৪৯ পিএম
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেয়া হবে
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র এসআই ছাড়াও ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পূর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে বর্তমান সরকার নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজন ছাড়াও ৪০০ সার্জেন্ট পদ ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। উল্লিখিত পদগুলো সৃষ্টি হলে রংপুর জেলায়ও জনবল বৃদ্ধি পাবে। এ ছাড়া আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড্ অ্যান্ড অর্গানুগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয়পূর্বক পূরণ করা হবে।
পরে পুলিশকে নৈতিক প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, সে বিষয়ে একটি সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য মো. নুরুল আমিন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বৃহৎ একটি বিষয়। প্রতিটি একাডেমিতে প্রিয়ডিকালি পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানেই নৈতিক, শারীরিক এবং বিভিন্ন একাডেমিক প্রশিক্ষণ হয়। এটি প্রচলিত পদ্ধতি। আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য আপাতত বর্তমান সরকারের কোনো পরিকল্পনা নেই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1787825898.jpg)