ভিডিও বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬ ০৬:০৯ পিএম

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পিপরুল এলাকা অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাজু আহমেদ রাজা নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

গ্রেপ্তার রাজা একই এলাকার ইসমাইল আজিজের ছেলে। 

ওসি আশিকুর রহমান জানান, মাগুরা জেলা পুলিশ জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) দিনগত রাতে সিংড়া ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম লিটন ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পিপরুল এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার রাজা বাগেরহাটের একটি হত্যা মামলার আসামি।

আদালত তাকে এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রেম নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

নামমাত্র খরচে চিকিৎসা মিললেও অব্যবস্থাপনায় ভরপুর সরকারি ইউনানী হাসপাতাল

ইউনানী হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে এক্স-রে এর ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়ার কথা দিলেন জামায়াত আমির

মাঠপর্যায়ে সারের ঘাটতি হচ্ছে কেন : সার গুদাম পরিদর্শনে মীর শাহে আলম

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড