তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চক্রটি ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করত।
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ফুলদাহ গ্রামের আকিদুল ইসলাম (২২), আসমাউল শেখ (২১), ইমরান শেখ (২০), তৈয়বুর রহমান (২০) ও নীরব শেখ (১৯)।
পুলিশ জানায়, আটক আকিদুল ইসলাম এ চক্রের মূলহোতা।
বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ক্রেতারা যোগাযোগ করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম অর্থ হাতিয়ে নিত চক্রটি।
আরও পড়ুনঅভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে প্রতারণার বিষয়টি নজরে আসার পর থেকেই পুলিশ চক্রটিকে নজরদারিতে রাখে। পরে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ব্যাপারে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কোনো পেজের সত্যতা যাচাই না করে অগ্রিম টাকা লেনদেন না করার জন্য সাধারণ ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787828316.jpg)

_medium_1787827221.jpg)
_medium_1787824394.jpg)
_medium_1787823029.jpg)

_medium_1787820577.jpg)
_medium_1787817180.jpg)
_medium_1787814424.jpg)