ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে সফরে কাতারের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরুর উদ্যোগ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন ঘোষণা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। খবর : রয়টার্স
ইরানের উপসাগরীয় প্রতিবেশী এবং যুক্তরাষ্ট্রের মিত্র কাতার দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। গত জুনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায়ও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যুদ্ধ ষষ্ঠ মাসে গড়ালেও বর্তমানে সংঘাত অনেকটাই স্তিমিত। তবে কূটনৈতিক অগ্রগতির স্পষ্ট কোনো লক্ষণ নেই। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথকে তেহরান দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
ইরান ও ওমানের মধ্যবর্তী সরু এই জলপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। তবে সর্বশেষ জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের পরিমাণ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সোমবার এ পথে দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। যুদ্ধের আগে এই পরিমাণ ছিল প্রায় ২ কোটি ব্যারেল।
আরও পড়ুনবুধবার ইরানের রেভোলিউশনারি গার্ডস জানায়, হরমুজ প্রণালী ও এর আয় কীভাবে ভাগাভাগি করা হবে, সে বিষয়ে ইরান ও ওমান একমত হয়েছে। তবে পরে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুই দেশ এখনও চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। এদিকে সংঘাতের শুরুতে বিমান হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও যথেষ্ট রয়েছে। এসব অস্ত্রের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে হামলা এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারের যাতায়াতে বিঘ্ন ঘটানোর সক্ষমতা তেহরানের রয়েছে।
এ পরিস্থিতিতে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের বদলে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে। ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটিকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1787811066.jpg)
_medium_1787808407.jpg)
_medium_1787806187.jpg)
_medium_1787746455.jpg)

_medium_1787750425.jpg)
_medium_1787813901.jpg)
_medium_1787812318.jpg)
