ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৬:০১ পিএম

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

রাবিদ ইমাম

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের দীর্ঘদিনের মুখ রাবিদ ইমাম আর এই বিভাগের দায়িত্বে থাকছেন না। দুই দশকের বেশি সময় পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।

২০০৫ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত রাবিদ। দীর্ঘ ২১ বছর ধরে মিডিয়া বিভাগের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তাকে মিডিয়া বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় আনার আলোচনা চলছিল। অবশেষে সেইগুঞ্জনই সত্য হলো।

বুধবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাবিদ। তিনি জানান, মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়লেও বিসিবির সঙ্গেই থাকছেন তিনি। নতুন করে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

 

জানা গেছে, নতুন দায়িত্বে মূলত বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের কার্যক্রম দেখভাল করবেন রাবিদ। দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করা এবং ভবিষ্যতের খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখাই হবে তার প্রধান কাজ।

এদিকে রাবিদ ইমামের জায়গায় মিডিয়া বিভাগে নতুন কাঠামো আনার চিন্তা করছে বিসিবি। সেখানে অন্তত দুজন নতুন মিডিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

ফুলবাড়ীর দিকে তাকালে কয়লা ছাড়া তারা কিছুই দেখে না: আনু মুহাম্মদ

ঈদে মিলাদুন্নবী- ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ: জয়া আহসান

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার